Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু

    সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না

    ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু
    • সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না
    • ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি
    • কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
    • যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না
    • ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখাত সরকার: তথ্য উপদেষ্টা

    দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জিডিপি প্রবৃদ্ধির তথ্য কারচুপি

    নিজস্ব প্রতিবেদক

    বিগত সরকার ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রতিবছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০.৭ থেকে গড়ে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখাত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে অনিবন্ধিত অনলাইন পোর্টাল, গণমাধ্যম নীতিমালা, গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

    জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের তথ্য বিকৃতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের সামনে সঠিক ও নিরপেক্ষ তথ্য-উপাত্ত তুলে ধরার কাজ শুরু করেছে। তাঁর দাবি, বিগত সরকারের আমলে জিডিপি প্রবৃদ্ধির তথ্যে ব্যাপক কারচুপি করা হয়েছিল।

    তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলেও ব্যাপক উন্নয়ন হচ্ছে—এমন চিত্র তুলে ধরতে কৃত্রিমভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হতো। একই সঙ্গে মাথাপিছু আয় বেশি দেখানোর উদ্দেশ্যে দেশের মোট জনসংখ্যাও কমিয়ে দেখানোর প্রবণতা ছিল। এর ফলে প্রকৃত অর্থনৈতিক চিত্র আড়াল করে উন্নয়নের একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছিল।

    উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রকৃত তথ্য প্রকাশের ফলে অতীতের পরিসংখ্যানের সঙ্গে বর্তমান প্রবৃদ্ধির তুলনা করার প্রবণতা দেখা যেতে পারে। তাই জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরতে সরকার সঠিক পরিসংখ্যান প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

    অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, কপি-পেস্টের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার কোনোভাবেই চলতে পারে না। ঢাকাসহ সারা দেশে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করা যোগ্য প্রতিষ্ঠানগুলো দ্রুত নিবন্ধন পাবে।

    অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল আয়োজন বেআইনি। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো সহিংস কর্মকাণ্ড সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে পুলিশকে সবচেয়ে কম ও আনুপাতিক বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, বিগত সরকারের আমলে বল প্রয়োগের মাত্রা ছিল অতিরিক্ত।

    তিনি বলেন, বিদেশে পলাতক নেতাদের নির্দেশে দেশে থাকা আওয়ামী লীগের যেসব কর্মী কর্মকাণ্ড চালাচ্ছেন, সেগুলো ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে জড়ালে তাঁদের এর পরিণতি ভোগ করতে হবে।

    গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সেখানে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে। জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

    গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, চুক্তির বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। কী চাওয়া হচ্ছে এবং কীভাবে তা চাওয়া হবে, যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে। চুক্তি নিয়ে আলোচনার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চুক্তি কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আগেই চূড়ান্ত হয়ে থাকে।

    শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণ চুক্তির আলোকে সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে ফেরত চেয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনেই তাঁর বিচার সম্পন্ন হবে। এ ক্ষেত্রে কোনো বিদেশি রাষ্ট্র শর্ত দেবে—এমনটি তিনি বিশ্বাস করেন না।

    তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’

    উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আরও স্বচ্ছ ও যুগোপযোগী করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

    দেশের ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস শিল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সুস্থ বিনোদন হিসেবে যাত্রা ও সার্কাসের আয়োজন করা হলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে এর আড়ালে অশ্লীলতা, মাদক বা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড চললে সংশ্লিষ্ট দলগুলোর অনুমতি স্থায়ীভাবে বাতিল করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    একই সঙ্গে ‘তৌহিদী জনতা’র নাম ব্যবহার করে যারা সুস্থ সাংস্কৃতিক আয়োজনে বাধা সৃষ্টি করছে, সরকার তাদেরও কঠোরভাবে প্রতিহত করবে বলে জানান তথ্য উপদেষ্টা।

    ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় অনুষ্ঠিত

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বাংলাদেশ

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বাংলাদেশ

    আওয়ামী লীগের তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর সিস্টেম

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন