Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের আলোমে ১৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ভূমি মেলায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। একই সঙ্গে ভূমি সেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন-এ ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, নাগরিক সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবা জনগণের প্রতি কোনো অনুগ্রহ নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্ব। সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়, যা দেশের টেকসই উন্নয়নকে আরও গতিশীল করবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে জমির মালিকানা-সংক্রান্ত জটিলতা বেড়েছে। ফলে ভূমি প্রশাসনের দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মালিকানা, খাজনা, খতিয়ান, নামজারি, দাগ, পর্চা ও জমা-খারিজ—এসব বিষয় সাধারণ মানুষের কাছে পরিচিত হলেও অতীতে এসব সেবার জন্য মানুষকে সরাসরি ভূমি অফিসে যেতে হতো। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে ভূমি ব্যবস্থাপনা এখন ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যা নাগরিক ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জমির অর্থনৈতিক মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিরোধ ও মামলা-মোকদ্দমার সংখ্যাও বেড়েছে, যা উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। অনলাইনভিত্তিক সেবা চালুর মাধ্যমে ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা আরও সহজ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার দেশের ভূমি প্রশাসনকে আধুনিকায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, দেশের আদালতগুলোতে বর্তমানে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার বড় একটি অংশ ভূমি-সংক্রান্ত। এ কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ও গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভূমি শুধু একটি সম্পদ নয়; এটি মানুষের নিরাপত্তা, অধিকার ও ভবিষ্যতের ভিত্তি। তাই একটি স্বচ্ছ, আধুনিক ও কার্যকর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই ভূমিসেবা মেলা জনগণকে আরও সচেতন করবে এবং সেবাপ্রাপ্তি সহজতর করবে।

সবশেষে তিনি বলেন, সারাদেশে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইন কর প্রদান, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
রাজনীতি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

আহত অসচ্ছল শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন