Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ

দেশের আলোJune 11, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
গ্যাস লিকেজ বিস্ফোরণের প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের মদনপুরে একটি আবাসিক বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকার একটি একতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী পোশাক শ্রমিক সুলতানা আক্তার (৪২), তাদের কলেজপড়ুয়া ছেলে সিয়াম (১৯), স্কুলপড়ুয়া মেয়ে মিমি (৯) এবং হযরত আলী (৮) নামের এক পথচারী শিশু।

দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ও স্বজনরা জানান, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বেশ কিছুদিন ধরে গ্যাসের চুলার লাইনে লিকেজ ছিল। আজ সকালে তিনি নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন। পরে তার স্ত্রী রান্না করতে গেলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা চারজন এবং বাইরে থাকা পথচারী শিশুটি দগ্ধ হন।

দগ্ধ রোগীদের হাসপাতালে নিয়ে যান এলাকার চা দোকানদার মো. অনিক। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে রান্নাঘরে রান্নার জন্য চুলা জ্বালানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের চারজন এবং প্রতিবেশী এক শিশু দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ওই বাসায় তিতাস গ্যাসের লাইন এবং এলপি গ্যাস সিলিন্ডার—দুই ধরনের সংযোগই ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি উৎসের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, ঘটনাটি অনেক পরে জানা যায়, এরপর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে দুই ধরনের গ্যাস সংযোগের উপস্থিতি পাওয়া গেছে। তবে মূল লিকেজ তিতাসের লাইন থেকে নাকি সিলিন্ডার থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, আলী আহমদ মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং মিমির ৪১ শতাংশ পুড়ে গেছে। তবে পথচারী শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়লেও তার অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।

তিনি আরও জানান, শ্বাসনালী দগ্ধ হওয়ায় চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
রাজনীতি

‘আইনের শাসনই গণতন্ত্র টিকিয়ে রাখে’: মির্জা ফখরুল

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন